বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় তথ্য চাওয়া নিয়ে উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে গ্রেপ্তার দৈনিক সমকালের সিংড়া উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদকে জামিন দিয়েছে আদালত। তবে পুলিশ চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে গত বছর উপজেলার ইতালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানের করা মামলায় রশিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। গতকাল সাংবাদিক রশিদের সিংড়া স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পদে থাকার অভিযোগে ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার করার কথা জানিয়েছিলেন, সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সারোয়ার জাহানের আদালতে হাজির করা হয় সাংবাদিক আব্দুর রশিদকে। এসময় রশিদের পক্ষে জামিন চান তার আইনজীবী। আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল বুধবার(১২ মার্চ) সন্ধ্যার পর সিংড়া উপজেলা পরিষদ চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কর্মসূচিতে জেলার সাংবাদিক ছাড়াও বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। তারা অবিলম্বে সিংড়ায় গ্রেপ্তার দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুর রশিদকে নিঃশর্ত মুক্তি, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান মোল্লাকে বরখাস্ত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার, সিংড়া ইউএনও’র বদলির এবং নাটোর আদালতে কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের উপরে বরখাস্তকৃত এসপির হামলার বিচার দাবি করা হয়। সেই সঙ্গে নারী নির্যাতন মামলার আসামি ওই বরখাস্তকৃত এসপিকে কেন হ্যান্ডকাপ ছাড়া আদালতের জিআরও চেয়ারে বসানো হলো তার সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়। অবিলম্বে এ সকল দাবি মেনে নেয়া না হলে নাটোর জেলাসহ সারাদেশে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা। এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন নাটোর জেলা স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ বলেন, তথ্য চাওয়ায় একজন মূলধারার গণমাধ্যমকর্মীকে প্রশাসন কৌশল করে গ্রেপ্তার করিয়েছে। একজন সাংবাদিককে ডেভিল আখ্যায়িত করেছে এই পুলিশ। তাদের ঔদ্ধত্য কতটুকু একবার চিন্তা করেন। অথচ সবচেয়ে বড় ডেভিল হচ্ছে সিংড়ার ওসি এবং ইউএনও। সকল সেক্টরের অনিয়ম দুর্নীতি ছয়লাব হয়ে গিয়েছে। তারা সেগুলো নির্মূল না করে নিজেরাই দুর্নীতির সাথে জড়িত হয়ে সকল অপকর্ম করে বেড়াচ্ছেন। আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই। আপনারা নাটোরে পুলিশ- প্রশাসন কি সাংবাদিকদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। যদি তাই করেন, আমরাও তা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি।
সমকালের নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলু বলেন, সাংবাদিক উপর দমন পীড়নের চেষ্টা করা হলে তা সম্মিলিতভাবেই প্রতিহত করা হবে।
অবস্থান কর্মসূচিতে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসান জানান, সিংড়ার ইউএনও এর প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে বুধবার সন্ধ্যায় সমকালের সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদকে আটক করে সিংড়া থানা পুলিশ। তথ্য অধিকার আইনে তথ্য চাওয়াটাই কি তার অপরাধ? সারাদেশব্যাপী সাংবাদিকদের প্রতি যে দমন পীড়ন তারই অংশ হিসাবে সাংবাদিক রশিদকে আটক করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে একজন বরখাস্তকৃত এসপি ফজলুল হক আদালত চত্বরে সাংবাদিকদের উপর হামলা করেছে তার শাস্তি দাবী করছি
বিপুল সংখ্যক সাংবাদিক গরম উপেক্ষা করে দুই ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে শনিবার (২৫ এপ্রিল) সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা।
জাতীয় ও স ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সমির কুমার বসু এবং সাধারণ সম্পাদক ...
পিরোজপুর অফিস:: পিরোজপুর জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার তৌহিদ উদ্দিন শেখের মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। চোরের হামলায় গৃহকর্তা মিন্টু তা ...
সব মন্তব্য
No Comments