জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘২০২২-২৩’ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) ১ম বর্ষের সদ্য সমাপ্ত ৫ দিনব্যাপী ভর্তি পরীক্ষায় সফলভাবে সকল কার্যক্রম সম্পন্ন করেছে ‘পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতি’।প্রতি বছরের ন্যায় এবারও জাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে মোবাইল, ব্যাগ, বই ইত্যাদি রাখা, শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা, আবাসনের ব্যবস্থা করার মত বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (২২ জুন) ভর্তি পরীক্ষার শেষ দিনে সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের প্রায় ১৫-২০ জন অসহায় ও পথশিশুদের নিয়ে একসাথে দুপুরের খাবার গ্রহণ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে খাবার গ্রহণ করতে পেরে তাদের (পথশিশু) বেশ উচ্ছ্বাসিত দেখা যায়।
এ ব্যাপারে পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জাফর ইমাম বলেন, আমরা ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্রের কার্যক্রম পরিচালনার সময় যখন দুপুরের খাবার গ্রহণ করতাম তখন ক্যাম্পাসে ঘুরে বেড়ানো ছোট ছোট শিশুরা এসে দাঁড়িয়ে থাকতো বিষয়টা আমাকে প্রচন্ডভাবে নাড়া দিতো। এজন্য আমরা সিদ্ধান্ত নেই অন্তত একদিন হলেও আমরা ওদেরকে নিয়ে একসাথে খাবো। সেজন্যই আজকের এই আয়োজন। সীমাবদ্ধতার কারণে খুব বড় আয়োজন করতে পারি নাই তবে ভবিষ্যতে সকলের সহযোগিতায় আরো বড় পরিসরে সমাজ কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করবো।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক হাসানুর রহমান সুমন বলেন, খুব ছোট ছোট উদ্যোগও সমাজের ইতিবাচক পরিবর্তন সূচনা করতে পারে। আমরাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় সব জেলার ছাত্রকল্যাণ সমিতি আছে, সবাই যদি খুব ছোট পরিসরেও উদ্যোগ নেয় সেটাই এই কমিউনিটিতে বৃহত্তর অবদান রাখতে পারে। ভবিষ্যতেও পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের সকল শুভ ও সুন্দর কাজের সাথে থাকতে চায়।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে এভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
সব মন্তব্য
No Comments