নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়নে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে এক বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. মুজিবুল ইসলাম পান্না। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে শুনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিলে এই জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
মামুদনগর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, যুগ্ম আহ্বায়ক মাহফুজ রানা (এমবি), সদস্য আহসানুজ্জামান উচ্ছ্বাস, যুবলীগ নেতা রাজিব আহমেদ রাজু, আলী আহম্মদ শিবলী সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভো ...
স্টাফ রিপোর্টার: দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিভ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে দুই দেশের মধ্যকার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।রোববার (৯ আগস্ট) সাং ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিন ...
সব মন্তব্য
No Comments