ডেস্ক রিপোর্ট: পূর্ব মধ্য প্রদেশ এবং তৎসংলগ্নএলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
অবহাওয়া অফিস জহানিয়েছেন, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছুজায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে
দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, সৈয়দপুর, কুঁড়িগ্রাম,পঞ্চগড়, মৌলভীবাজার, যশোর, চুয়াডাঙ্গা ও চট্টগ্রাম জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ।
আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩%
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ০১ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৪৫ মিনিট।
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভো ...
স্টাফ রিপোর্টার: দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিভ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে দুই দেশের মধ্যকার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।রোববার (৯ আগস্ট) সাং ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিন ...
সব মন্তব্য
No Comments