ডেস্ক রিপোর্ট: করোনাকালে পরিবার নিয়ে সাংবাদিকদের ঈদ উদযাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ অনুদান সংক্রান্ত চিঠিটি দু’মাসেরও বেশি সময় সদস্যদের মাঝে গোপন রাখায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদ।
আজ ১৬ জুলাই শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় বলা হয়, গত ৪ মে, ২০২১ করোনা আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা এবং পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিএফইউজে’র সভাপতিকে চিঠি দিয়ে জানানো হয়। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, দীর্ঘদিন পার হয়ে গেলেও তা ডিইউজেসহ বিএফইউজের আওতাধীন কোনও ইউনিয়নকে অবহিত বা এ সংক্রান্ত অনুদান বিতরণের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সাম্প্রকিকালে ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে সাংবাদিক অন্তঃপ্রাণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন একটি মহতী উদ্যোগ নিয়ে নানামহল থেকে বিভ্রান্তি ও ধুম্রজাল সৃষ্টি করা হয়। প্রায় দু’মাস আগে টাকা বরাদ্দ হওয়ার পরেও এখন পর্যন্ত ডিইউজে’র সদস্যরা ঈদ অনুদান থেকে বঞ্চিত রয়েছেন। তাই ঈদুল আযহা-র আগেই ডিইউজের সদস্যদের মাঝে ঈদ অনুদান বিতরণের জন্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট ও বিএফইউজের প্রতি সভা থেকে জোরালো দাবি জানানো হয়।
ডিইউজের এই সভায় ১০ কোটি টাকা সাংবাদিকদের করোনা দুর্যোগের সময় অনুদান দেওয়ায় গণমাধ্যম বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পুণরায় কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়াও সভায় জাননো হয়- প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দেওয়ার পর বিএফইউজে’র নির্বাহী পরিষদের দু’দফা অনলাইন সভা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের একাধিক সভা অনুষ্ঠিত হলেও বিষয়টি অজ্ঞাত কারণে গোপন রাখায় ডিইউজেসহ অন্য ইউনিয়নের সদস্যরা বঞ্চিত হয়েছেন।
সভার অপর এক প্রস্তাবে বিএফইউজের কল্যাণ তহবিলে গচ্ছিত অর্থ এই আপদকালীন সময়ে সদস্যদের জন্যে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার দাবি জানানো হয়।
সভার অপর এক প্রস্তাবে আসন্ন ঈদের আগে সাংবাদিকদের বেতন-ভাতা ও বকেয়া পরিশোধের জন্য গণমাধ্যম মালিকদের প্রতি দাবি জানোনো হয়।
ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় এ সভায় অংশ নেন, সহ-সভাপতি এমএ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী সদস্য সুরাইয়া অনু, সাকিলা পারভীন, শাহনাজ পারভীন এলিস, রাজু হামিদ, ইব্রাহীম খলিল খোকন, সলিমুল্লাহ সেলিম, অজিত কুমার মহলদার, আবু জাফর সূর্য, নাগরিক টিভির ইউনিট প্রধান শাহনাজ শারমিন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কবি। তিনি একইসঙ্গে প্রেম, মানবতা, ধর্ম ও দ্রোহের কব ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগ ...
স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।রাষ্ট্রপতির কা ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে য ...
সব মন্তব্য
No Comments