ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে দাবীকৃত ৮ লাখ টাকা চাঁদা না দেয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১১জন আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের পাঠান পাড়ার খন্দকার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর পরিবারটি অন্য সদস্যরা হামলার ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।
হামলায় আহত ও প্রত্দক্ষর্শীদের সূত্রে জানা যায়, সুহিলপুর গ্রামের খন্দকার বাড়ির নজরুল খন্দকার বাড়ি নির্মান করতে গেলে একই এলাকার জুলকান বাধাঁ প্রদান করে। বিভিন্ন সময় লোকজন নিয়ে নির্মানাধীন কাজে বাধা প্রদান ও হামলা চালিয়ে ভাংচুর করে। পরে বাড়ির কাজ করতে হলে ৮ লাখ টাকা চাঁদা দাবী করে জুলকান। এ ঘটনায় ৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় চাঁদা দাবীর ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। এর জের ধরে গত শনিবার বিকেলে বাড়িতে হামলা চালিয়ে নির্মানাধীন বাড়ির দরজা-জানালা ভাংচুর চালানো হয়। গতকাল সকাল প্রায় ৯টার দিকে জুলকানের নেতৃত্বে ১৫/২০ লোকজন লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নজরুল খন্দকারের বাড়িতে হামলা চালায়। তাদের হামলায় আহত মামুন খন্দকার (৫৫), বুলবুল খন্দকার (৪৭), মাসুম খন্দকার (২২), ইসরাত জাহান (৩৮), সোমা বেগম (৩৫), পায়েল খন্দকার (৩৫), শফিক (৪০), মাহিন খন্দকার (১৬), ইফরান খন্দকার (২০), পাভেল খন্দকার (৩০), রুনা বেগম (৪০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নেয়। গুরুতর আহত মামুন খন্দকার ও বুলবুল খন্দকারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন ব্রিজ ভেঙ্গে খালে পড়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, শনিবার দু ...
স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সফিউল্লাহ্ মুন্সীর ৬০তম জন্মদিন রোববার পালন করা হয়েছে। এ উপলক্ষে পত্রিকা অফিসে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আ ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প ...
নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।রোববার সকালে জেলার ২ হাজার ১ ...
সব মন্তব্য
No Comments