ডেস্ক রিপোর্ট: ১১টি ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে গতকাল ২৬ মে দেশের সর্বোচ্চ আদালতের প্রবিত্র অঙ্গণে ছাত্রদলের নেতাকর্মী এবং আইনজীবীদের ওপর সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের পৈশাচিক ও ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে এই ঘটনায় জড়িত দুর্বত্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন , গত কয়েকদিন ধরেই ছাত্রলীগের দুবৃত্তরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের শান্তিপূর্ণ স্বাভাবিক কর্মকান্ডে বাধাদান করছে এবং ছাত্রদলের নেতা কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচীর ওপর বর্বরোচিত হামলা পরিচালনা করছে। এদের সশস্ত্র হামলায় গতকাল এবং গত ২৪ মে শতাধিক নেতা-কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। এদের অনেকেই এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারী পেটোয়া বাহিনীর নির্মম হামলা ও অমানুষিক নির্যাতনের হাত থেকে ছাত্রদলের ছাত্রী বোনেরাও রেহাই পান নাই। গতকাল তারা হাইকোর্টের ভেতরে ঢুকে প্রাণের ভয়ে আশ্রয় নেয়া ছাত্রদলের নেতাকর্মীদের সাথে আইনজীবীদেরও বেধড়ক মারপিট করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার একদিকে বিরোধী দলের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় বাধা না দেওয়ার কথা বলছে, অন্যদিকে বিরোধী দল ও মতকে নিষ্ঠুরভাবে দমন করার ঘৃণ্য খেলায় মেতে উঠেছে, যা রাষ্ট্র ও সরকার পরিচালনায় ভোট ও ভোটারবিহীন অবৈধ সরকারের চরম বেসামাল অবস্থারই বহি:প্রকাশ।
নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকারদলীয় ছাত্র সংগঠনের উপর্যুপুরি সন্ত্রাসী কর্মকান্ডের পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চরম নির্লিপ্ততায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিশ্ববিদ্যালয় ও বিচারাঙ্গণের পবিত্রতা রক্ষা এবং হামলা নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশের আপামর ছাত্রসমাজসহ সকল শ্রেনী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হয়ে আন্দোলনে শামিল হবার জন্য আহ্বান জানিয়েছেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন-
ছাত্রলীগ জাগপা (লুৎফর) সভাপতি-মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক-মোঃ ওসমান শেখ, ডি এল গণতান্ত্রিক ছাত্রলীগের সভাপতি নাসিম আহমেদ মনির, সাধারণ সম্পাদক ইফতেখার করিম মামুন, ছাত্রসমাজ (কাজী জাফর)-সভাপতি কাজী ফিরোজ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি, গণতান্ত্রিক ছাত্রদল (সেলিম)-সভাপতি মোঃ সান্টু, সাধারণ সম্পাদক মোঃ তুষার, ন্যাপ বিপ্লবী ছাত্র ইউনিয়ন-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মোঃ শাহীন মাহমুদ, ছাত্রশক্তি (ইসলামিক পার্টি)-সভাপতি মোঃ আদেল উদ্দিন, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, ন্যাশনাল পিপলস ছাত্রফ্রন্ট-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ-সভাপতি নিজাম উদ্দিন আদনান, সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, গণতান্ত্রিক ছাত্রকেন্দ্র-সভাপতি সৈয়দা কানিজ রেশমা হ্যাপি, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, গণতান্ত্রিক ছাত্রদল-সভাপতি মেহেদী হাসান মাহবুব, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন দুলু এবং বিপ্লবী ছাত্র মঞ্চ-আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক জুয়েল হাওলাদার প্রমূখ।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, সংসদে বিল আকারে জুলাই সনদ গ্রহণ করে পরে গ ...
সব মন্তব্য
No Comments