ফরিদপুর অফিস : পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে দেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। আর আওয়ামীলীগকে পরাজিত করার শক্তি বিএনপির নাই। ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
দেশে আর কোনো দিনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন প্রধানমন্ত্রী থাকবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে আর বিএনপি কেবল লুটতরাজ করে। ক্ষমতায় না থাকলে মানুষ হত্যা করে। তবে বিএনপি রাজপথে না থাকতে পেরে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তাই বিএনপিকে আর দেশের জনগণ ক্ষমতায় আনবে না। উন্নয়ন ও অগ্রগতির কারণেই এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে বলেন উপ- মন্ত্রী শামীম।
আজ(বৃহস্পতিবার) শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপ-মন্ত্রী এনামুল হক শামীম বলেন, বিএনপি অলরেডি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। বিএনপি নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডপ্রাপ্ত। দু'জনের একজনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দুর্নীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। পক্ষান্তরে আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই মূহুর্তে দেশের একমাত্র সুসংগঠিত ও শক্তিশালী এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল।
নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার শেখ নুরুল আমীন রতনের সঞ্চালনায় সম্মেলনে উদ্ধোধক ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মো. খবিরুজ্জামান বাচ্চু, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, রফিকুল ইসলাম কোতোয়াল, দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ প্রমূখ।
উপমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উন্নয়নের বিরুদ্ধে দেশে ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। খারাপ লোকদের কোনোভাবেই নেতা বানানো যাবে না। বসন্তের কোকিলদেরও আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, সংসদে বিল আকারে জুলাই সনদ গ্রহণ করে পরে গ ...
সব মন্তব্য
No Comments