পবা (রাজশাহী) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে নৌকার পক্ষে প্রচার চালিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। বুধবার ১৬ (আগস্ট) রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের হাট রামচন্দ্রপুর বাজারে দলের পক্ষে প্রচার চালান তিনি।
এই দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভা শেষে রামচন্দ্রপুর বাজারে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন মোঃ আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, গত সাড়ে ১৪ বছরে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন ও অগ্রযাত্রা হয়েছে। সাধারণ মানুষের জীবন মানে যে পরিবর্তন হয়েছে তা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সভাপতিকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
নৌকার পক্ষে প্রচার চালানোর সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ, পারিলা ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল বারী ভুলু, পারিলা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাহিমা, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল হোসেন, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, কাটাখালি পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন, আওয়ামী লীগের সভাপতি দিলবর আলী, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম কালু, ১ নং অর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বজলুর রহমান, সহ নওহাটা ছাত্রলীগের সভাপতি তানভীর ও সাধারণ সম্পাদক রুমেল সহ পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ,ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সুজয় ঘোষ, নড়াইল: গায়ে আর্জেন্টিনার জার্সি, পায়ে বুট আর মাথায় প্রিয় খেলোয়ার মেসির কাঠের তৈরি অবয়ব। অক্লান্ত ধৈর্য্ ও পরিশ্রমে নিজ হাতে তৈরি প্রিয় খেলোয়াড়ের অবয়ব নিয়ে নড়াইল শহরজুড়ে পদযাত্রা করেছেন মেসিভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments