ইতালি আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশনারদের সাথে প্রার্থীদের বৈঠক

প্রকাশ : 07 Oct 2021
No Image

প্রবাসী ডেস্ক; ইতালি আওয়ামীলীগের আসন্ন সম্মেলনের প্রস্তুতি চলছে। আনুষ্ঠানিকভাবে এখনো তারিখ ঘোষণা না হলেও এবছরেই অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ও ক্ষমতাসীন দলটির ইতালি শাখার সম্মেলনের।
দীর্ঘ ৯ বছর সম্মেলন না হওয়ায় নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে গত বছরের শুরুতেই সম্মেলন হওয়ার কথা থাকলেও মহামারী করোনার কারণে সম্মেলন পেছাতে হয়েছিলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শীঘ্রই সম্মেলনের আভাস পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্র থেকে।

সম্মেলনের প্রস্তুতির ধারাবাহিকতায় সম্ভাব্য প্রার্থীদের সাথে খোলামেলা আলোচনা চলমান রয়েছে। জানা যায়, গত মঙ্গলবার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি,এম,কিবরিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে,এম,লোকমান হোসেন, সদস্য সচিব আবু সাঈদ খানসহ সদস্য লিটন মোল্লা, হাজী জসিম উদ্দিন, শাহ আলম, মোহাম্মদ লিটন (হাজারী), আফতাব বেপারী, মজিবর শিকদার ও হাবীব চৌধুরীর সাথে ইতালি আওয়ামীলীগের বর্তমান সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের সাথে সম্মেলনের সম্ভাব্য তারিখ সহ বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়। এসময় তারা আগামী ডিসেম্বরে সম্মেলনের সম্ভাব্য ৩ টি তারিখ প্রস্তাব করেন।

তারই ধারাবাহিকতায় সম্মেলনের সম্ভাব্য প্রার্থী, ইতালি আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, বর্তমান প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম,এ,রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান আসিফের সাথেও আলোচনা করেন তারা। এসময় তারা আগামী ৩১শে অক্টোবর অথবা ৭ই নভেম্বর সম্মেলনের তারিখ প্রস্তাব করেন। এদিকে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে অপর এক সম্ভাব্য প্রার্থী ও ইতালি আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী আগামী ৩১শে অক্টোবর সম্মেলনের দাবী জানান।

সম্মেলন প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশনের কর্মকর্তাগন সকলের কথা অত্যন্ত মনোযোগসহকারে শুনেন এবং নিজেদের মধ্যে আলোচনা করে শীঘ্রই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আসন্ন সম্মেলনের তারিখ ও কর্মসূচী জানিয়ে দেয়া হবে বলে জানান।

এসময় তারা ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠ, গ্রহণযোগ্য এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার জন্য তারা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ইতিমধ্যে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী সম্মেলনের সাফল্য কামনায় বানী প্রদান করেছেন।উল্লেখ্য ইতালী আওয়ামীলীগের বর্তমান সভাপতি ইদ্রিস ফরাজী বছরের ১১ মাস ব্যবসায়িক কাজে গত ৫ বছর যাবত দেশে অবস্হান করেন।এবং ইতালীর নেতা কর্মীদের দাবীর মূখেও সম্মেলন না দেওয়ায় এখানে সিনিয়র নেতাদের চাপে তারা বাধ্য হয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি করেন।ইদ্রিস ফরাজী ইতালী আওয়ামীলীগের সভাপতির পাশাপাশি শরীয়তপুর জেলা আওয়ামী লীগের ও সহ সভাপতি।এদিকে বর্তমান সাধারন সম্পাদক হাসান ইকবাল নৈতিক চরিত্রগত বির্তকে ও দূতাবাসের দালালী করমকান্ডে জড়িয়েইতালীর দলীয় নেতাকর্মীদের ও প্রবাসী বাংলাদেশীদের কাছে চরম সমলোচিত।

সম্পর্কিত খবর

;