ডেস্ক রিপোর্ট: ভাষা সৈনিক, কবি ও প্রাবন্ধিক আহমেদ রফিক আর নেই। তিনি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১২টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাপাতালে মারা যান। মৃত্যুকালে বার বয়স হয়েছিল ৯৬ বছর।
চিকিৎসকরা জানান, মৃত ঘোষণার সাত মিনিট আগে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
এরআগে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিডনির সমস্যার পাশাপাশি সম্প্রতি কয়েকবার তাঁর 'মাইন্ড স্ট্রোক' হয়।
গত ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে পান্থপথের হেল্থ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় কত রোববার তাঁকে বারডেম কাহপাতালে স্থানাস্তর করা হয়।
১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাক্ষণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে স্ত্রীকে হারান এবং নি:সন্তান। তাঁর ব্যক্তিগত সংগ্রহে রয়েছে বিপুল সংখ্যক বই, যা ছাড়া অন্য কোন উল্লেখযোগ্য সম্পদ নেই।
জানাগেছে, মৃত্যুে আগে তিনি তাঁর মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডেকেল কলেজে দান করে গেছেন।
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে যুক্ত হতে যাচ্ছে প্রায় ২০০টি নতুন কোচ। এসব কোচ দিয়ে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো ও জরাজীর্ণ কোচ পরিবর্তন করা হবে। ইতিমধ্যে দেশে আনা নতুন কোচের ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ অ ...
স্টাফ রিপোর্টার: সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস রুটে ধীরগতির ...
স্টাফ রিপোর্টার: পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পেয়েছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃ ...
সব মন্তব্য
No Comments