রংপুর অফিস: আজ বেলা সাড়ে ১২টার দিকে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে, আওয়ামী লীগ কর্তৃক শান্তি সমাবেশ মিছিল করার সময় বিএনপি-জামায়াত কর্মীদের নৃশংস এবং অতর্কিত হামলায় গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর (৪৮) গুরুতর আহত হন। এরপর বেলা দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার বিবরণে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে লালমনিরহাট সদর উপজেলাধীন মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল বের হয়। এই শান্তি মিছিল চলাকালে, বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর (৪৮) (গ্রামঃ বেড়পাঙ্গা, থানা ও জেলাঃ লালমনিরহাট) বিএনপির নেতাকর্মীদের রামদার কোপে গুরুতর আহত হন।
এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
উল্লেখ্য যে, আরো ২ জন আওয়ামী লীগ কর্মী আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments