মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রবিবার সকাল ১১টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), প্রধান কার্যালয়ের বোর্ড রুমে পরিচালনা পর্ষদের ৫৫৯তম সভা অনুষ্ঠিত হয়।
রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল উক্ত সভায় সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম,প্রাণি সম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা: মোঃ আব্দুল হাই সরকার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বিভাগ এর অতিরিক্ত পরিচালক মোঃ শামছুল ওয়াদুদ এবং মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগ এর উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ অংশগ্রহণ করেন।
এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর বিস্তারিত আলোচনা শেষে বেশ কিছু ব্যবসায়িক ও প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments