স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের অর্গানিক ফল ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে রাজধানীর বেইলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘পাহাড়ি ফলমেলা ২০২৫’। প্রধান অতিথি হিসেবে ফল মেলা উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
মেলায় পার্বত্য অঞ্চলের মৌসুমি ফল—যেমন আনারস, আম, কাঁঠাল, রাম্বুটান, লিচু ইত্যাদির সমাহার প্রদর্শিত হচ্ছে। একইসাথে আগত দর্শনার্থীরা পাচ্ছেন পাহাড়ি সংস্কৃতি, জীবনযাত্রা ও হস্তশিল্প ঘনিষ্ঠভাবে জানার সুযোগ।
এই আয়োজনের মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত ফলের প্রতি জনসচেতনতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজক পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। আয়োজকদের মতে, এই মেলা শুধু ভোক্তা ও কৃষকের সংযোগ নয় বরং একটি সমন্বিত শিক্ষা ও সাংস্কৃতিক অভিজ্ঞতা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই আলোচনা সভায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মেলায় পার্বত্য তিন জেলা ও রাজধানী-সহ মোট ৩০টি স্টল অংশ নিচ্ছে। পাহাড়ি ফল মেলা ২-৫ জুলাই প্র্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
স্টাফ রিপোর্টার: ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের বিষয়ে বিবৃতি দিয়েছে বাজুস।সংগঠনের প্রেসিডেন্ট এন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বুধবার ২২ অক্টোবর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এ সিদ ...
সব মন্তব্য
No Comments