ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মোড়ে পথচারী এক মহিলার কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সজিব হায়দার (৩৫)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) গোলাপবাগ মোড়ে এক মহিলার কান থেকে মোঃ সজিব হায়দার নামের এক ছিনতাইকারী স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে মহিলার চিৎকারে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করেন। একই সাথে ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের দুলটিও উদ্ধার করা হয়। কানের দুলটি বিধি মোতাবেক ভিকটিম মহিলার নিকট হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর আদাবর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খ ...
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ একজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক নাদিয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে বরিশাল আদালতে নেয়ার পর অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নেয়ার প ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত দিয়ে জেলের ছদ্মবেশে নৌকায় করে অভিনব কৌশলে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ই ...
সব মন্তব্য
No Comments