চট্টগ্রাম অফিস: সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে চট্টগ্রাম সিটির খুলশী থানাধীন ঝাউতলা সিএনজি স্টেশন আমবাগান রোডে ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বি বাড়িয়া সেলুনে এর উদ্বোধন করেন নাট্যজন মোস্তফা কামাল যাত্রা। এ সময় সেলুনের স্বত্বাধীকারী মো. আমজাদ হোসেনর হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।
অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম মাওলা জসিম, স্থানীয় অধিবাসী মাসুম বিল্লা, নাট্যকর্মী পারভেজ চৌধুরী ও মোহাম্মদ আলী, ব্যবসায়ী মো. পারভেজ, সঙ্গীতশিল্পী আওয়াল খান শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে এই উদ্যোগের প্রশংসা করে মোস্তফা কামাল যাত্রা বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ এর মত অভিনব চিন্তার জন্য উদ্যোক্তার প্রতি আমি কৃতজ্ঞ জানাই। বর্তমানে বই পড়া হয় না, বই বহন করে না, মানুষ বই পড়তে চায় না। এ উদ্যোগ সফল হলে আমি করি, বইয়ের পাঠক বাড়বে। ব্যক্তিগত মনন তৈরি হবে।’
উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments