কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেছেন, পায়রা বন্দর বাংলাদেশের স্বাধীনতার পর দেশের প্রথম স্মার্ট বন্দর। এ বন্দর এখন আর সম্ভাবনা নয়, বাস্তবতা। এটি প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত। নৌ-পরিবহন মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় একটি আধুনিক মাষ্টার প্লানের আওতায় এই বন্দরটি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে মহান স্বাধীনতা দিবসে পায়রাবন্দর সভা কক্ষে পায়রা বন্দর কর্তৃপক্ষের নিকট রাবনাবাদ চ্যানেল হন্তান্তর অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগামীতে বন্দরে প্রথম টার্মিনালের সাথে যুক্ত হচ্ছে মাল্টিপারপাস টার্মিনাল। কন্টেইনার টার্মিনাল-১,কন্টেইনার টার্মিনাল-২,লিকুইড বাল্ক টার্মিনাল,কোল টার্মিনাল,এলএনজি টার্মিনাল। ইতিমধ্যে বন্দরকে ঘিরে দেশী-বিদেশী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এখানে গড়ে উঠবে, পায়রা শিল্প নগরী, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্প ব্রেকিং-ইন্ডাষ্ট্রি,ডক ইয়ার্ড,বিমান বন্দর। খুব শিঘ্রই পায়রা বন্দর হয়ে উঠবে দক্ষিন এশিয়ার বৈদেশিক বানিজ্যের সবচেয়ে বড় কেন্দ্র। বন্দরের ফাস্ট টার্মিনাল স্থাপনের কাজ শেষ হলে বন্দরের রাজস্ব আয় বাড়বে আট থেকে দশ গুণ বেশি। বন্দরের এই সক্ষমতার মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এবং অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে।
রাবনাবাদ চ্যানেল হন্তান্তর অনুষ্ঠানে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মুহিববুর রহমান, স্কিম পরিচালক রাজীব ত্রিপুরা, প্রকল্প পরিচালক জ্যা জ্যান মুয়েনস সহ ঠিকাদারী প্রতিষ্ঠান এবং বন্দর কর্তৃপক্ষের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন। এছাড়াও জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদদেরও শ্রদ্ধার সাথে স্মরন করে তাদের আত্মার মাফরেফাত কামনা করা হয়।
বন্দর সূত্র জানা গেছে, রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং কাজ সম্পন্ন করে বেলজিয়াম ভিত্তিক জান ডি নুল নামের ঠিকাদারী একটি প্রতিষ্ঠান। এ ড্রেজিং কার্যক্রমের ফলে রামনাবাদ চ্যানেলটি ১০.৫ মিটার গভীরতায় উন্নীত হয়েছে। এর ফলে ২২৫ মিটার দের্ঘ্য এবং ৩২ মিটার প্রস্থ বিশিষ্ট প্যনাম্যাক্স আকৃতির বড় জাহাজ ৪০ হাজার থেকে ৫০ হাজার মেঃ টন পন্য নিয়ে সরসরি বন্দরে ভীড়তে পারবে। ২০১৩ সালের ১৫ই নভেম্বর পায়রা বন্দর যাত্রা শুরু করে। ২০১৯ থেকে পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম শুরু করে।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments