উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর সরকারি শেরেবাংলা ডিগ্রী কলেজে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর বিকেল চারটায় সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ইন্টার মায়ামি সমর্থক একাদশ বনাম বার্সেলোনা সমর্থক একাদশ। খেলায় ইন্টার মায়ামি সমর্থক একাদশ চার এক গোলে বিজয় লাভ করেন।উল্লেখ্য ফুটবল টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করেছিলেন।সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক শরিফুল আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান শরীফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী শিকারপুর মারকাজুল কারীম সামেলা মাজেদ কাওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর সোহরাব হোসেন, প্রভাষক অরবিন্দ রায় ও প্রমুখ। ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেন মীর সোহেল, ব্যাংক কর্মকর্তা মোঃ রুবেল মৃধা, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জসিম হাওলাদার ও সুমন খলিফা। টুর্নামেন্ট শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
সব মন্তব্য
No Comments