জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বিরুদ্ধে 'হত্যাচেষ্টা মামলা' ঘরোয়াভাবে রফাদফা করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলাকালীন সময় ঐ শিক্ষকের রুমে মীমাংসার জন্য বসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, ভুক্তোভোগী বাদী সায়েম হাসান সামি একই বিভাগের শিক্ষার্থী হওয়ায় ওই শিক্ষক দ্বারা মীমাংসায় বাধ্য হচ্ছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, বেলা ১টা ৫৭ মিনিটে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মাবরুর আল ইসলাম জোয়াদ, আসিফ হোসাইন আকাশ ও তানভীর হাসান রাব্বিকে নিয়ে অধ্যাপক কাফির রুমে প্রবেশ করেন। মীমাংসার জন্য ঘন্টাব্যাপী অালোচলা চলে। ভুক্তোভোগী সামির পক্ষে জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ঐ বৈঠকে উপস্থিত ছিলেন।
অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফির কক্ষের সামনে গেলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী সেখানে উপস্থিত রয়েছেন। ওই সময় এই অধ্যাপকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা (ছাত্রলীগ) কেউ আমার কাছে আসেনি। আমি জানি না তারা কেনো এখানে এসেছে।’
এর আগে, গত ১৬ ও ১৭ মে শহীদ সালাম-বরকত হলের গেস্টরুমে নির্যাতনের অভিযোগ তুলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী সায়েম হাসান সামি । এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে অভিযোগও দায়ের করেন । পরে বাদী হয়ে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ভুক্তোভোগী।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, মামলা রফাদফা করা জন্য তাড়াহুড়ো করে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফির কক্ষে আলোচনায় বসেন।
শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল মীমাংসার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা সামির মামলার বিষয়টি মীমাংসার জন্য কাফি স্যারের কক্ষে গিয়েছিলাম। সেখানে দুই পক্ষের বক্তব্যই শুনেছি। আমরা সামিকে বলেছি সে যেভাবে সমাধান চায় সেভাবেই জাবি ছাত্রলীগ সহযোগিতা করবে। তাকে (ভুক্তভোগী) কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি।
এদিকে পরিক্ষা চলাকালীন সময়ে অনুষদে প্রবেশ করার কোন নিয়ম নেই। এ বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ওই ভবনের দায়িত্বরত সহকারি প্রক্টরের সঙ্গে আমার কথা হয়েছে। বিষয়টি তিনি সম্পর্কে আমি অবগত। ভর্তি পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষকের কক্ষে কারও প্রবেশের নিয়ম নেই। এই ব্যাপারগুলোকে আমরা নিরুৎসাহিত করি।’
তবে ঘটনার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, ‘শুধু ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক আমার কক্ষে এসেছিল। তবে কী আলোচনা হয়েছে সেটা বলতে আমি বাধ্য নই। এই দুই জন ছাড়া অন্য কেউ আমার রুমে আসেনি। আর কে বা কারা আমার কক্ষের নাম লিপিবদ্ধ করেছে আমি জানি না।’
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments