মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। উপকূলীয় জেলা সাতক্ষীরাসহ আশপাশের অঞ্চলের অর্থোপেডিক চিকিৎসায় এক নির্ভরতার নাম হয়ে উঠেছেন ডা. হুমায়ূন কবির। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের হাড়-জোড় ও অর্থোপেডিক সার্জারি বিভাগে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন তিনি।
এমবিবিএস ও বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা অর্থোপেডিক সার্জারিতে উচ্চতর ডিগ্রি 'ডি. অর্থো' ও 'এফসিপিএস' ডিগ্রি অর্জন করেছেন। হাড় ভাঙা, হাড় ক্ষয়, বাতের ব্যাথা, জয়েন্ট প্রতিস্থাপন, পঙ্গুত্ব প্রতিরোধ এবং জটিল অর্থোপেডিক সার্জারিতে তার সুদীর্ঘ অভিজ্ঞতা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি রোগীদের মাঝে ব্যাপক আস্থা তৈরি করেছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ তদারকির মাধ্যমে জটিল ও আশঙ্কাজনক রোগীদের সফল অস্ত্রোপচার সম্পন্ন হচ্ছে। ফলে স্থানীয় রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য জেলা ছেড়ে দূরদূরান্তে বা রাজধানী ঢাকায় ছুটতে হচ্ছে না। নিজ জেলাতেই সরকারি ব্যবস্থাপনায় স্বল্প খরচে মিলছে উন্নত মানের অর্থোপেডিক সেবা।
এ বিষয়ে স্থানীয় রোগীরা বলেন, ডা. হুমায়ূন কবিরের আন্তরিক ব্যবহার এবং নিবিড় পরিচর্যা রোগীদের দ্রুত সুস্থ হতে বড় ভূমিকা রাখছে। জটিল হাড় ভাঙা ও জয়েন্টের সমস্যায় দীর্ঘদিন কষ্ট পাওয়া অনেক রোগী তার অধীনে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
ডা. হুমায়ূন কবির বলেন, "অর্থোপেডিক সমস্যায় রোগীদের সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রে অসচেতনতা বা অপচিকিৎসার কারণে ছোট আঘাত থেকেও স্থায়ী পঙ্গুত্ব তৈরি হতে পারে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সর্বস্তরের মানুষ সঠিক এবং আধুনিক চিকিৎসা সেবা পান।"
উপকূলীয় এই সীমান্তবর্তী অঞ্চলে সরকারি হাসপাতালে ডা. হুমায়ূন কবিরের মতো উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ চিকিৎসকের নিয়মিত সেবা প্রদান সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের রোগীদের জন্য এক বড় আশার আলো হিসেবে দেখা দিয়েছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় কংস নদের পাড়ের একটি জঙ্গল থেকে ফজলুল রহিম কাজল (৫৫) নামের এক সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর শুক্রবার সকাল সাড়ে ৯টা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে ঐতিহ্যবাহী মালঞ্চ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মিজানুর রহমান (৩৮) স্থানীয়দের কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন।প্রতারণার মাধ্যমে ১৫ লাখ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে নবজাতক ছেলে শিশুকে চুরি করে নিয়ে গেছে এক নারী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের গাইনী ওয়ার্ডে এ ঘটনা ঘটে। চুরি ...
বিজয় রায়, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দুর্গাপূজাকে সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাদা মাটি, খড় ও বাঁশ দিয়ে বিভিন্ন দেব-দেবীর প্রত ...
সব মন্তব্য
No Comments