নজরুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা পুলিশ লাইনস ড্রিল সেডে, হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেতে মোবাইল মালিকদের উপস্থিতি এবং চোখে মুখে আনন্দের ঝিলিক, বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া টাকা ফেরৎ পেতে আসা জন মানুষ। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মোবাইল মালিকদের হাতে একে একে তুলে দেন তাদের হারিয়ে যাওয়া এবং পুলিশ কর্তৃক উদ্ধার করা ৩২১টি মোবাইল ফোন, একই ভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া ২,৫৩,৩৭৩ টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার। গতকাল সকালে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আয়োজিত হারানো মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান উপস্থিত সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন পুলিশ সর্বদা জনগনের বন্ধু, জনগনের কল্যানে, নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে পুলিশ। আজকের এই আয়োজন এবং হারানো মোবাইল ও অর্থ পুলিশই উদ্ধার করেছে এবং আপনারা ফেরৎ পাচ্ছেন। পুলিশ চেষ্টা করেছে এবং সফল হয়েছে। মোবাইল ও টাকা ফেরত পাওয়া ব্যক্তিরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের তৎপরতা সত্যিকার অর্থে তারা খুশি, আনন্দিত এমন মন্তব্য করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, ডিআইওয়ান জাহিদ বিন আলম, সদর ওসি স,ম কাইয়ূম প্রমুখ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments