মোঃ মহশীন আলী, রংপুর অফিস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রভাবমুক্ত বিচার বিভাগ, দক্ষ প্রশাসন এবং কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। তিনি বলেন, পাশের দেশ ভারতের গণতন্ত্র নানা সংকটের মধ্যেও টিকে আছে, কারণ দেশটির প্রশাসন, বিচার বিভাগ ও গণমাধ্যমের মতো প্রতিষ্ঠানগুলো শক্তিশালী।
রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “পাশের দেশ ভারতের দিকে তাকান। সেখানে অনেক সমস্যা রয়েছে। তারপরও তাদের গণতন্ত্র টিকে আছে। কারণ, প্রশাসন, বিচার বিভাগ, গণমাধ্যমসহ গণতন্ত্রের ভিত্তি যেসব প্রতিষ্ঠান, সেগুলো যথেষ্ট শক্তিশালী।”
তিনি বলেন, “বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। প্রায় ২০ কোটি মানুষের এই দেশে দারিদ্র্য একটি বড় চ্যালেঞ্জ। ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত শিল্পকারখানা নেই। আমরা এসব এলাকায় কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চাই, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়।”
মন্ত্রী আরও বলেন, “গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে দেশের অন্যান্য সমস্যারও সমাধান সম্ভব। আমরা যদি ন্যায়বিচার নিশ্চিত করতে প্রভাবমুক্ত বিচার বিভাগ এবং দক্ষ প্রশাসন গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। মতভেদ ও বিরোধিতা থাকবেই, তবে শক্তিশালী প্রতিষ্ঠানই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারে।”
এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে এবং নেপালের সহযোগিতায় আয়োজিত ঠাকুরগাঁও আই ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।
সেখানে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “নেপালের সহযোগিতায় আয়োজিত এই আই ক্যাম্প বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি ঠাকুরগাঁওকে কেন্দ্র করে নেপাল সীমান্তবর্তী এলাকায় পর্যটন বিকাশের সম্ভাবনাও বাড়বে।”
ঠাকুরগাঁও ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবু মো. খায়রুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নেপাল দূতাবাসের উপ-মিশনপ্রধান প্রতীক কারকি গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল নেত্র জ্যোতি সংঘের অধ্যাপক ডা. চ্যাথ রাজ পান্ত, বিরাটনগর আই হাসপাতালের সভাপতি পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ফরিদসহ অন্যান্য অতিথিরা।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments