স্টাফ রিপোর্টার: বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের কর্মসূচি চলছে। সোমবার (২০ অক্টোবর) থেকে অবস্থানর কর্মসূচির পাশাপাশি আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। আজ দেশব্যাপী সব উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করবেন।
রোবাবর (১৯ অক্টোবর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
তিনি বলেন, সোমবার থেকে আমরা আমরন অনশন কর্মসূচিতে যাচ্ছি। এচাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ৫ শতাংশবাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্তকে আমার একটি প্রাথমিক বিজয় বলে মনে করছি।
তিনি আরও বলেন, যখন ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারিদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন্ জারি করা হবে , তখনই চূড়ান্ত বিজয় হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেনি কার্যক্রমে ফিরে যাবো না।
এরআগে বিকলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষাভবন অভিমুখে 'ভূখা মিছিল' বের করেন। মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মাজার সংলগ্ন রাস্তায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন।
এসময় বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।দেড় ঘন্টা সময় মাজার মোড়ে অবস্থান করে তারা শহীদ মিনারে ফিরে যায়।
এদিকে শিক্ষক-কর্মচারীরদের আন্দোলনের মুখে বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিন্ম ২ হাজার টাকা বৃদ্ধি করেছে সরকার। রোববার সকালে অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন বেইলি রোডের নাটকপাড়ায় শিশুতোষ নাটক উপভোগ করতে পরিবারসহ উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে নাট ...
স্টাফ রিপোর্টার: যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট সহজে কাটবে না—এমন সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড় ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার অধিবেশনের শেষ পর্যায়ে স্পিকার এ ঘোষণা দেন।
এর আগে সকালে স্পি ...
অনিক রায়,ফরিদপুর অফিস: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিরতার আবর্তে আরেকটি বাংলাদেশি প্রাণ নিভে গেল দূর প্রবাসে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের ...
সব মন্তব্য
No Comments