ডেস্ক রিপোর্ট: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। সদন বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতার কারণে এই অনিশ্চিয়তা দেখে দিয়েছে বলে জানাগেছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে 'অতি জরুরি' বৈঠক ডেকেছে জাতীয় ঔক্যমত্য কমিশন। এরআগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবনে অন্তর্বতী সরকারে প্রধান উপদেষ্টা ড. উইনূসের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের প্রধান মুহাম্মদ ইউনূস।
বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ , সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান. ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থাত ছিলেন।
এছাড়া বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এস সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
৬টি সংস্কার কমীশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরী হচ্ছে জুলাই জাতীয় সনদ। আগামী শুক্রবার ১৭ অক্টোবর এই সনদ সই হওয়ার কথা রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর কাছে পাঠানো হয়। কিন্তু সনদ বাস্তবায়ন নিয়ে এখনও ঐক্যমত্য হয়নি। এ বিষয়ে কমিশনের আলাদা সুপারিশ দেওয়ার কথা। কিন্তু সেটা এখনও চূড়ান্ত হয়নি।
ডেস্ক রিপোর্ট:'বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩' অনুযায়ী দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। বর্তমানে বেসামরিক বিমান ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের আরো দুইটি কমিটি গঠন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণা ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের কচা নদীতে দুটি পণ্যবাহী কার্গো জাহাজের সংঘর্ষে ফ্লাই অ্যাশবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজ ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জাহাজ কর ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় জাতীয় বাজেটে জলবায়ু অর্থায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ ও উন্নয়নকর্মীরা। তাদের মতে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ...
সব মন্তব্য
No Comments