জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভায় পরিদর্শনে আসলেন নেদারল্যান্ডের এক প্রতিনিধি। বুধবার (২নভেম্বর) সকাল ১০টার দিকে নেদারল্যান্ড এর স্যানিটেশন ম্যানেজমেন্ট প্রতিনিধি ব্রেচজে ওয়াং কলারোয়া পৌরসভায় আসেন। এসময় তার সঙ্গে ছিলেন-ওয়াস এসডিজি’র
প্রতিনিধি শামসুর রহমান। প্রতিনিধিদ্বয় পৌরসভার মেয়র মাস্টার
মনিরুজ্জামান বুলবুল এর সাথে পৌরসভার উন্নয়ন, নাগরিক ভাবনা ও স্যানিটেশনের উপর আলোচনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-পৌরসভার সচিব তুষার কান্তি দাস, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ইঞ্জিনিয়ার) সরোওয়ার্দী হোসেন, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, জি,এম শফিউল ইসলাম শফি, ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মণ, দীতি খাতুন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, আসাদুজ্জামান তুহিন, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন নিলু, আলফাজ উদ্দীন, আকিমুদ্দী আকি, শেখ ইমাদুল ইসলাম ইমাদ, হিসাব রক্ষক মোঃ ইমরুল হোসেন, ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট কার্য সহকারী ইমরান হোসেন, সাতক্ষীরা ও কলারোয়ার ওয়াস এসডিজি’র প্রতিনিধিবৃন্দ এবং পৌরসভার সকল কর্মকর্তাবৃন্দ। নেদারল্যান্ড প্রতিনিধি ব্রেচজে ওয়াং কলারোয়া পৌরসভার সকল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও তার পরিষদকে।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments