ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৬ জন। শনিবার ২৮ জুন সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৭ জুন সকাল ৮টা থেকে ২৮ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৪ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে শূন্য জনের। এর মধ্যে ঢাকা বিভাগেই ২ জন সন্দেহজনক হামে মারা গেছেন। বাকি ২ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরের জেলায়।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪১ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৬ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১,৭১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯,২০৭ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১,৭১০ জনের। এ পর্যন্ত সন্দেহজনক হামে ভর্তি রোগীর সংখ্যা ৮২,৮৪৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৯,১৫২ জন।
১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬১৯ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন।
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু ...
সব মন্তব্য
No Comments