মাহমুদুর রহমান(তুরান), ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাজিম সরদার (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার রাত আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নাগারদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই তাজিমের মৃত্যু হয়। নিহত তাজিম উপজেলার চরযশোরদি ইউনিয়নের আশফোরদি গ্রামের হাবিব সরদারের ছেলে। সে সরকারি মুকসুদপুর কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী শাওন (২৫) ও খালিদ (১৭) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ বাকি জানান, রাত আনুমানিক আটটার দিকে ভাঙ্গার দিক থেকে আসা বাইকটি নগরকান্দার নাগারদিয়ায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তাজিমের মৃত্যু হয় এবং সাথে থাকা তার দুই বন্ধু শাওন ও খালিদ গুরুতর আহত হয়। লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প ...
নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।রোববার সকালে জেলার ২ হাজার ১ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালি ...
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
সব মন্তব্য
No Comments