ডেস্ক রিপোর্ট: সোমবার সকাল ১১টায় নির্বাচন ভবনে বর্তমান নির্বাচন কমিশনের ৮৪তম সভা অনুষ্ঠিত হবে। এ সভা থেকেই ১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। বৈঠকের এজেন্ডায় ১ জানুয়ারি ২০০৬ সাল বা তার আগে জন্মগ্রহণকারী বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহকরণের বিষয়টি রয়েছে বলে জানা গেছে।
ইসি সূত্রে জানা গেছে, , ১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার লক্ষ্যে তথ্য নিতে চায় ইসি। আজকের সভায় এ এজেন্ডা অনুমোদন হলে ১৬ বছরের যে কেউ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবে। পাশাপাশি অনলাইনেও নতুন ভোটারের জন্য নিবন্ধিতহবার জন্য আবেদন করা যাবে। বায়োমেট্রিক শেষ হলেই নাগরিকদের এনআইডি দেওয়া হবে।
নির্বাচন কমিশন সর্বশেষ ২০১৯ সালে নাগরিকদের তথ্য সংগ্রহ করেছিল। ওই সময় ভোটার হওয়ার উপযোগী (১৮ বছর) নাগরিকের পাশাপাশি ১৬ বছর বয়সীদের (১ জানুয়ারি ২০০৪ বা তার আগে জন্মগ্রহণকারী) আগাম তথ্যও সংগ্রহ করেছিল ইসি। ২০১৯ সালে সংগৃহীত তথ্য থেকে ২০২০ সালে ৬৭ লাখ ৫৮ হাজার ৮২৫ জন এবং ২০২১ সালে ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন নাগরিকের তথ্য চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা গেছে, নির্বাচন কমিশন ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধন কার্যক্রমের জন্য ২ মাসব্যাপী তথ্য সংগ্রহ করতে চায়। এক্ষেত্রে তারা সম্ভাব্য সময় হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসকে বিবেচনায় রেখেছে।
আগের মতো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে না। যার কারণে তাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের দরকার পড়বে না। নাগরিকরা উপজেলা/থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে নিবন্ধিত হবেন। অনলাইন/অফলাইনে আবেদন করতে পারবেন। নিবন্ধিত নাগরিক এসএমএস এর মাধ্যমে পাওয়া সময়সূচি অনুযায়ী বায়োমেট্রিক (ছবি, আঙুলের ছাপ ও চোখের মনির প্রতিচ্ছবি) তথ্য দেবেন। নিবন্ধিত সব নাগরিককে বায়োমেট্রিক ম্যাচিং হলে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।
গত বছর (২০২০ সাল) নভেম্বরে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্প (দ্বিতীয় পর্যায়) অনুমোদন দেয় একনেক।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় থাকায় দেশের আবহাওয়ায় আংশিক প্রভাব পড়ছে। আবহাওয়াবিদ মোঃ তরিফুল নেওয়া ...
স্টাফ রিপোর্টার: আজ ১০ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, যা ইতিহাসে মুজিবনগর সরকার গঠন নামে পরিচিত। এই ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের অধিবেশন থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার অধিবেশন চলাকালে বিকেল ৫টা ৫৬মিনিটে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান গণবিরোধী বিল পাসের ...
স্টাফ রিপোর্টার: জাতীয়ভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্ ...
সব মন্তব্য
No Comments