স্টাফ রিপোটার: পর্যালোচনা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’। ১০ সেপ্টেম্বর বিকাল ৫টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার এবং প্রদর্শনীর শিল্পকর্ম বিষয়ে পর্যালোচনা উপস্থাপন করেন শিল্পী জাহিদ মুস্তফা।
অতিথিদের আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় জয়দ্বীপ পালিত নৃত্য পরিচালনায় ‘জয় বাংলা জয় বাংলা বইলারে..’ গানের সাথে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীবৃন্দ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্যশিল্পীবৃন্দ জয়দ্বীপ পালিত নৃত্য পরিচালনায় পরিবেশন করে সমবেত নৃত্য বীরপুরুষ।
উল্লেখ্য, জাতীয় চিত্রশালার গ্যালারি ২, ৩, ৪, ৫, ৬ ও ভাস্কর্য গ্যালারিতে ২৭ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ এর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রদর্শনী চলে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ বছর নবীন (বয়স ২১-৩৫ বছর) ১০১৯ জন শিল্পীর ২০৩৮টি শিল্পকর্ম জমা পড়ে। এরমধ্যে থেকে শিল্পকর্ম নির্বাচক মন্ডলী ৩৫৬ জন শিল্পীর ৪২২টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত করেন। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম বিদ্যমান। ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’ এর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সংযোজন বিশেষ কিউরেটেড প্রদর্শনীর আয়োজন। বিশেষ এ কিউরেটেড প্রদর্শনীর ভাবনা ও পরিকল্পনায় ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
২৭ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২ এর উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments