ডেস্ক রিপোর্ট: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, পর্যটনের উন্নয়নে ওআইসি সদস্য ভুক্ত দেশসমূহের একত্রে কাজ করার আরো বেশি সুযোগ ও সম্ভাবনা রয়েছে।
আজ আজারবাইজানের রাজধানী বাকু-তে "ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্টার্স"- এর ১১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির ভাষণে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, পর্যটন হল সবচেয়ে দ্রুত বর্ধনশীল শিল্প যা সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। এই লক্ষ্যে ওআইসি কর্তৃক নিয়মিত এই সম্মেলন আয়োজনের ফলে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে পর্যটন শিল্পের উন্নয়নে ভবিষ্যতে সহযোগিতা ও সমন্বয় আরো জোরদার হবে। অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কাছাকাছি আসার এবং দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য এটি নতুন সুযোগ ও দিগন্ত উন্মোচন করবে।
প্রতিমন্ত্রী বলেন, পর্যটন শিল্পের উন্নয়নে ওআইসি সদস্য ভুক্ত রাষ্ট্রসমূহের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে একত্রে কাজ করতে হবে। পর্যটন খাতের পরিপূর্ণ বিকাশে ওআইসির সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই আরো বেশি সহযোগিতা ও অংশীদারিত্ব প্রয়োজন।
মাহবুব আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও নির্দেশনায় বাংলাদেশের পর্যটন শিল্প ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বিকশিত হচ্ছে। বিনিয়োগের অনুকূল পরিবেশ, উন্নয়ন বান্ধব কার্যক্রম ও নীতিমালা প্রণয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশের পর্যটন শিল্পে বেসরকারি খাত উল্লেখযোগ্য ভাবে উন্নতি লাভ করেছে। বন্ধুবৎসল জনগণ, উষ্ণ আতিথিয়তা, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য এবং নান্দনিক সব পুরাকীর্তি নিয়ে ওআইসি ভূক্ত দেশসমূহের নাগরিকদের জন্য বাংলাদেশ হতে পারে জনপ্রিয় পর্যটন গন্তব্য।
উল্লেখ্য, গত ২৭ জুন শুরু হওয়া "ইসলামিক কনফেরেন্স অব ট্যুরিজম মিনিস্টার্স" এর ১১তম অধিবেশন আগামী ২৯ জুন পর্যন্ত চলবে। এতে বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপির নেতৃত্বে আরও অংশগ্রহণ করছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মুহাম্মদ জাবের। এই অধিবেশনে বর্তমান সভাপতি রাস্ট্র বাংলাদেশ পরবর্তী দুই বছরের জন্য আজারবাইজানের কাছে সভাপতিত্ব হস্তান্তর করবে। ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্টার্স-এর সর্বশেষ সম্মেলনটি ২০১৯ সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments