রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার উদ্যোগে বানারীপাড়া ও উজিরপুরে ইয়াতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্র ও শনিবার (২৮ ও ২৯ মার্চ) এ দুই উপজেলায় ইয়াতিম শিশুদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করে স্থানীয় সংগঠন আশার আলো ফাউন্ডেশন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার উপদেষ্টা সাইদুর রহমান মিঠু,আশার আলো ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: রাশেদুল হাসান মহসিন, উপদেষ্টা মোহাম্মদ আজিজুল মৃধা ও মো: জালিস মাহমুদ, সভাপতি মো: নিয়াজ মাহমুদ তুহিন,সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম,অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ, সেনা সদস্য মিরাজ মৃধা,আমিরুল ইসলাম ছায়িম.মোহাম্মদ নায়িম মৃধা, মো. মাসুম প্রমুখ। প্রসঙ্গত, সংগঠনটি এর আগে ১২ই রমজান ইয়াতিমদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিল।
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
ব্রাহ্মণবাড়িয়া পতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ ...
সাতক্ষীরা প্রতিনিধি।। "ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ৭নং আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে 'ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬'-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষ ...
সব মন্তব্য
No Comments