স্টাফ রিপাের্টার: আজ শুক্রবার (১৭ অক্টোবর) স্বাক্ষরিত হতে যাচ্ছে বহুল আলোচিত 'জুলাই জাতীয় সনদ'। রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন ও রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরী এই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে ১২টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ও সংস্কারধার।
ইতিমধ্যে আলোচনায় অংশগ্রহণকারি রাজনৈতিক দলগুলোকে সনদের কপি পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) গণমাধ্যমকে সনদের কপি সরবরাহ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে 'জুলাই জাতীয় সনদ ২০২৫' স্বাক্ষর অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বৃহস্পতিবার কমিশনের শেষ প্রস্তুতি নিয়ে কমিশনের প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
সনদে উল্লেখ করা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনের পর গঠিত সরকার দুই বছরের মধ্যে এসব সংস্কার বাস্তবায়নের রূপরেখা অনুসারে কাজ করবে। এজন্য একটি 'বাস্তবায়ন পর্যবেক্ষণ কমিটি'গঠনের প্রস্তাবও চূড়ান্ত হয়েছে।
ঘোষণাপত্র ও সনদের পার্থক্য
বৈঠকে ব্যাখ্যা দেওয়া হয় যে, 'জুলাই ঘোষণাপত্র' হলো রাজনীতিক দলগুলোর নীতিগত অঙ্গীকার, আর 'জুলাই জাতীয় সনদ' অঙ্গীকার বাস্তবায়নের পরিকল্পনা ও কাঠামো।
ঘোষণাকে বলা হচ্ছে "অঙ্গীকারের দলিল" আর সনদকে "বাস্তবায়নের মানচিত্র"।
শেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন
১৫ অক্টোবর অনুষ্ঠিত সর্বশেষ সমন্বয় বৈঠকে মনদের ভাষাগত ও কাঠামোগত সংশোধন শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য ও বিশেষজ্ঞরা অংশ নেন।
সূত্র জানায়, সনদের বিষয়বস্তুতে আর কোন পরিবর্তন করা হবে না; শুধু স্বাক্ষর ও আনুষ্ঠানিক ঘোষনাই এখন বাকি ।
স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি ১৭ অক্টোবর আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে রাজনৈতিক দলের শীর্ষ নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিগন উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার চারটি বাম দল স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছেন।
জুলাই আন্দোল থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) কিছু বিষয় দ্বমত পোষণ করে স্বাক্ষর অনুষ্ঠানে নঅংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে । অবশ্য সরকারের পক্ষথেকে এনসিপিকে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত রাখার প্রচেষ্টা চালাচ্ছে।
এই সনদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় একটি ন্যূনতম আয়োজক কমিটি রাজনৈতিক ঐক্যমত্য ও সংস্কারমূখী রূপরেখা প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছে ।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে কর কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার পাশ ...
স্টাফ রিপোর্টার: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার ( ...
স্টাফ রিপোর্টার: দেশ গড়তে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।তিনি বলেন, বিআরটিসির ‘পিং বাস’ নারী যাত্রীদের নিরাপদ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাক ...
সব মন্তব্য
No Comments