নজরুল ইসলাম, তালা,সাতক্ষীরা: ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার পুত্রবধু শেখ রায়হানা ইসলাম। শেখ রায়হানা ইসলামের স্বামী এস.এম মুস্তফিজুর রহমান তালা উপজেলার বারুইহাটি গ্রামের মরহুম নূর আলী সরদার ও মরহুম বেগম ফজিলাতুন্নেছার কনিষ্ট পুত্র। এস.এম মুস্তফিজুর রহমান ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকার দোহার উপজেলায় কর্মরত আছেন।
শেখ রায়হানা ইসলামের পিতা শেখ রফিকুল ইসলাম বিপিএএ বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং প্রধান নিয়ন্ত্রক,আমদানি ও রপ্তানি হিসেবে কর্মরত আছেন এবং মাতা শেখ রুবিনা ইসলাম একজন গৃহিণী এবং একমাত্র ভাই শেখ রাফিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
শেখ রায়হানা ইসলাম খুলনা বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তিনি স্নাতকে কৃতিত্বপূর্ণ ফলাফল করায় খুলনা বিশ^বিদ্যালয় থেকে ডিনস অ্যাওয়ার্ড এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন। ছোটবেলা থেকে শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক সার্টিফিকেট অর্জন করেন এবং ২০০৯ সালে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত উপস্থিত রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।
সুজয় ঘোষ, নড়াইল: গায়ে আর্জেন্টিনার জার্সি, পায়ে বুট আর মাথায় প্রিয় খেলোয়ার মেসির কাঠের তৈরি অবয়ব। অক্লান্ত ধৈর্য্ ও পরিশ্রমে নিজ হাতে তৈরি প্রিয় খেলোয়াড়ের অবয়ব নিয়ে নড়াইল শহরজুড়ে পদযাত্রা করেছেন মেসিভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments