ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নাসিরনগরে পৃথক সংঘর্ষে কমপক্ষ ৩০জন আহত হয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে জেলার কসবা উপজেলার নয়নপুর রাবেয়া মান্নান ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান পক্ষের নেতাকর্মীরা। তবে অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতাকে অতিথি করা হয়েছে বলে অভিযোগ তুলেন জেলা বিএনপির সদস্য কবির আহমদ ভুঁইয়ার পক্ষের নেতাকর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও পরে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কসবা থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে মঙ্গলবার বিকেলে জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামে মালেক গোষ্ঠী ও ইউসুফ গোষ্ঠীর মধ্যে ফুটবল খেলায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসয় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বিকেলে চাপরতলা গ্রামে ১০ থেকে ১৫ জন ছেলে ফুটবল খেলা খেলছিল। খেলার সময় ফুটবলটি মসজিদের অজুখানার ভিতরে পড়ে একটি পানির ট্যাপ ভেঙ্গে যায়। এ সময় ইউসুফ ক্ষুব্ধ হয়ে মালেকের ভাগিনাকে ফুটবল খেলতে বারণ করে ধমক দিয়ে চড় ধাপ্পড় দেয়। পরে মালেকের গোষ্ঠীর লোকজন এসে ইউসুফ গোষ্ঠীর লোকজনদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মালেক গোষ্ঠী ও ইউসুফ গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিরোজপুর অফিস:: পিরোজপুর জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার তৌহিদ উদ্দিন শেখের মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। চোরের হামলায় গৃহকর্তা মিন্টু তা ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর।
বোচাগঞ্জ উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম ও অংশগ্রহণ বিষয়ে এক আলোচনা সভা অন ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বহুল প্রত্যাশিত খাল পুনঃখনন কাজের প্রধান অতিথি হিসেবে ...
সব মন্তব্য
No Comments