এলিনা হক: বর্তমান সরকার কারিগরী শিক্ষা ব্যাবস্থা বাস্তবায়নের উপর করে গুরুত্ব আরোপ করে শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নে বদ্ধপরিকর। বিদেশে বাংলাদেশী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের যে কোন প্রয়োজনে সরকারের সর্বাত্মক সহায়তা থাকবে। সৌদি আরবে জেদ্দা আওয়ামী পরিবারের (আওয়ামীলীগের দশ সংগঠন) উদ্যোগে তাঁকে দেয়া এক সংবর্ধনা ও ইফতার মাহফিলে শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এ সব কথা বলেন। অনুষ্ঠানের আহ্বায়ক সারতাজুল আলম দিপু, যুগ্ন আহবায়ক শেখ ফজলুল কবির ভিকু ও সদস্য সচিব চাদপুর জেলা আওয়ামীলীগের সদস্য অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব দলোয়ার হোসেন সরকারের সঞ্চালনায় সংবর্ধনার সভায় সভাপতিত্ব করেন জেদ্দাস্থ
আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি তাজুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, লাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদের, জাতিয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, সাবেক সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম ও কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান ইয়াসির মিয়া।
বক্তব্য রাখেন, ইসমাইল হোসেন, হুমায়ুন কবির, মোশাররফ হোসেন, কাজি আব্দুল্লাহ, ওয়াজিউল্লাহ মিয়া, কোরবান আলী বিশ্বাস, বশির আহমেদ, জসীম উদ্দীন, আলহাজ্জ সোহেল রানা।
উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, মঈন উদ্দিন ভূঁইয়া, বেলাল পাটোয়ারী ওয়ালিউর রহমান আওয়ামীলীগের প্রবাসী নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments