সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি : প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন নিউজ সাংবাদিকদের দক্ষতার বৃদ্ধি এবং আসন্ন কপ২৮ সংবাদ গ্রহণের প্রস্তুতির জন্য “Journalism in the Age of Climate Action: COP28 Coverage Strategies and Mentoring” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে কাল।
বায়ুন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে এবং অন্যান্য ৯টি পরিবেশবাদী সংগঠনের সহযোগীতায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর কনফারেন্স রুমে শুক্র ও শনিবার (৩রা ও ৪ঠা নভেম্বর ২০২৩) সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে; যেখানে পরিবেশ, জলবায়ু, লস এন্ড ড্যামেজ ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ ১২টি মডিউলে ২দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
জলবায়ু সম্মেলন কাভার করতে ইচ্ছুক এবং অংশগ্রহন করবেন এমন অর্ধশতাধিক সাংবাদিক ও মিডিয়াকর্মীর দক্ষতা উন্নয়ন ও মেনটরিং কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন অধ্যাপক ড. আইনুন নিশাত সহ অন্যান্য দেশ বরেণ্য পরিবেশ ও জলবাইয়ু বিশেষজ্ঞ এবং সাংবাদিক ব্যক্তিত্বগণ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালার ৩রা নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ.এস.এম মাকসুদ কামাল।
কর্মশালার প্রধান সমন্বয়কারী হিসেবে থাকবেন ২য় বারের মত আয়োজক প্রতিষ্ঠান ক্যাপস চেয়ারম্যান এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।
প্রশিক্ষণ শেষে ৪ঠা নভেম্বর অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরন করবেন মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত জনাব সাবের হোসেন চৌধুরী এমপি।
৩রা নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অর্থ মন্ত্রনালয় বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রানা মোহাম্মদ সোহেল এমপি এবং প্রেস ইন্সটিটিউট এর মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ।
৪ঠা নভেম্বর সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ফ্রান্স দূতাবাস বাংলাদেশ এর রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুয় (Marie Masdupuy) এবং সুইডেনের দূতাবাস, বাংলাদেশ এর ফার্স্ট সেক্রেটারি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং ডেপুটি হেড, ডেভেলপমেন্ট কোঅপারেশন সেকশন এর নাইওকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম (Nayoka Martinez Bäckström)।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সহযোগী আয়োজক হিসেবে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর), সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), চেঞ্জ ইনিশিয়েটিভ, লিগ্যাল বি, লিগ্যাল ফোরাম বাংলাদেশ, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (ন্যাকম), পরিবেশ উদ্যোগ, সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (এসএসিসিজেএফ) এবং ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।
কর্মশালায় অংশগ্রহনকারী সাংবাদিক ও মিডিয়াকর্মীদের জন্য চলতি মাসে দুবাইতে অনুষ্ঠিতব্য জলবায়ূ সম্মেলনের (কপ২৮) সংবাদ সংগ্রহ এবং পরিবেশনে বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস আয়োজকদের।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে ঘটে যাওয়া চাঞ্চল্যকর তিন হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ মোল্লা (২৮) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রি ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল স ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে ঝরনা (৩৫) নামে এক প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর মডেল থানার চার তলা বিশিষ্ট আধুনিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
২৭ এপ্রিল ...
সব মন্তব্য
No Comments