ডেস্ক রিপোর্ট: বিষাক্ত মদ পানে পূর্ব ভারতের বিহার রাজ্যে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। তবে অসমর্থিত সূত্র মৃতের সংখ্যা ৭০-এরও বেশি বলে জানিয়েছে।
ভারতের বিহারসহ বেশ কয়েকটি রাজ্যে মদ তৈরি, বিক্রি ও সেবন নিষিদ্ধ। ফলে সেখানে নিন্মমানের মদের একটি রমরমা চোরাই বাজার গড়ে উঠেছে। এসব মদ খেয়ে প্রতি বছর শত শত মানুষ মারা যায়।
এ ঘটনায় মৃতদের পরিবার জানায়, কয়েকটি গ্রামের লোকেরা সোমবার একটি বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে স্থানীয়ভাবে তৈরি ‘মহুয়া’ বা ‘দেশী দারু’ নামে পরিচিত মদ পান করে।
মদ পান করার পর অনেকেই পেটব্যথা ও চোখে দেখতে না পাওয়া এবং বমি আসার অভিযোগ করেন। বৃহস্পতিবার নাগাদ আরও ২০ জন মারা যায় এবং শনিবার কয়েক ডজন লোককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, গত ৪৮ ঘণ্টায় দুই ডজনেরও বেশি মানুষ বিষাক্ত মদ পানে প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩৭ জন।
তবে তিনি কিছু স্থানীয় মিডিয়া রিপোর্টে মৃতের সংখ্যা ৭১ জনের তথ্য তিনি নিশ্চিত করতে পারেননি।
পুলিশ গত তিন দিনে অবৈধ মদ তৈরি ও বিক্রির অভিযোগে ১০০ জনেরও বেশি লোককে আটক করেছে এবং ৬০০ লিটার নিন্মমানের মদ জব্দ করেছে।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
সব মন্তব্য
No Comments