সিংড়া (নাটোর) প্রতিনিধি: তীব্র দাবদাহে যেন সারা দেশ পুড়ছে। দিনদিন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা মানুষের। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে নাভিশ্বাস উঠেছে শ্রমজীবী মানুষের। এমন অবস্থাতে “মানব সেবাই নিয়জিত আমরা” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “আলোকিত শেরপুর” এর পক্ষ থেকে পিপাসার্ত শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষের মাঝে দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে শহরের স্থানীয় ধুনটমোড় এলাকায় বিতরণ করা হয়। আলোকিত শেরপুরের সাধারণ সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উদ্বোধণ করেন মোহনা টেলিভিশন ও কালের কন্ঠ এর সিংড়া উপজেলা প্রতিনিধি সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা। এই মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদেরকে ভুলে গেলে চলবে না। তাদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে সুপেয় খাবার পানি, স্যালাইন, প্রাথমিক ওষুধসহ যাবতীয় উপকরণ এসব মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আহবান জানান।
আলোকিত শেরপুর এর সহ-সভাপতি মজিবর রহমান মজনুর পরিচালানায় বিতরণ অনুষ্ঠানে আলোকিত শেরপুর এর কোষাধ্যক্ষ আলহাজ¦ মজনু মিয়া, সদস্য ও দৈনিক দেশ বাংলা পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি আবুল খায়ের, জাহাঙ্গীর ইসলাম, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রচণ্ড তাপদাহের কারণে জনজীবনে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কে সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে আলোকিত শেরপুর। এরই অংশ হিসেবে পিপাসার্ত শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments