ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের উপস্থিতিতে এক পীরের আস্তানায় উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা ও কুপিয়ে পীর শামীমকে হত্যা, দরবার শরীফ ভাংচুর এবং শাহবাগ থানার সামনে ট্রান্স জেন্ডারদের উপর চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে যে ভয়াবহ মব সন্ত্রাস শুরু হয়েছে, তা নিয়ন্ত্রণে বর্তমান নির্বাচিত সরকার ব্যর্থ হয়েছে।
আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারা। বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদাক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধরণ সম্পাদক হারুনুর রশীদ ভূইয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা এবং সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ।
বিবৃতিতে কুষ্টিয়ায় পীরের আস্তানায় হামলা ও হত্যার জন্য এবং শাবহবাগে ট্রান্স জেন্ডারদের উপর হামলার জন্য দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়। একই সাথে পুলিশের নির্লিপ্ততার তীব্র নিন্দা জানিয়ে দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে মবকে নিয়ন্ত্রণ তো দূরে থাক, বরং উৎসাহ ও প্রশ্রয় দেওয়া হয়েছে। নির্বাচিত বিএনপি সকরকারের সময়ে মব সন্ত্রাস বন্ধ হবে বলে দেশবাসীর প্রত্যাশা ছিল। কিন্তু সে আশায় গুরে বালি। নির্বাচিত সরকারও মব সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আরো বলা হয়, দেশে আইনের শাসন নিশ্চিত করা না গেলে এবং বিচার ব্যবস্থার উপর আস্থা হারালে মব সন্ত্রাস বাড়বে এবং দেশ চরম নৈরাজ্যের দিকে চলে যাবে। যা দেশ, জাতি, জনগণ ও গণতন্ত্রের জন্য মারাত্মক বিপদ বয়ে আনবে। তাই মব সন্ত্রাসের এবং উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments