ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোট এর সভায় ২০১৮ সালে ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী সমাবেশ-বিক্ষোভ ও কালো পতাকা মিছিলের মাধ্যমে কালো দিবস পালনের আহ্বান জানানো হয়। ঐ দিন বিকেল ৪টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
আজ ২৬ ডিসেম্বর সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, কমিউনিস্ট লীগের শামীম ইমাম, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল সিকদার প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় প্রকৌশলী ম. ইনামুল হক এর উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীকে গ্রেফতার ও বিচারের দাবী জানানো হয়। সভায় বলা হয়, নানা ভাবে মানুষের কথা বলার অধিকারকে খর্ব করার স্বৈরাচারী প্রবণতা বেড়েই চলেছে। এর বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলে দুঃশাসন রুখে দাড়াতে হবে। চলমান দুঃশাসনের অবসানে সংগ্রাম বেগবান করতে হবে।
সভায় বাম জোট ও তার শরীক দল সমূহে নিয়ে পত্র-পত্রিকায় যে ধরনের খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে বিভ্রান্তি দূর করতে বলা হয়, বাম গণতান্ত্রিক জোট তার নীতিনিষ্ঠ অবস্থান থেকে ৫ দফায় ঐক্যবদ্ধ হয়েছে। বর্তমানে আশু ১০ দফা বাস্তবায়নে লড়াই করছে। এই ধারাকে বেগবান করতে অন্যান্য বামপন্থী, প্রগতিশীল গণতান্ত্রিক, উদারনৈতিক দল ও ব্যাক্তিবর্গের সাথে বৈঠক, মতবিনিময় করছে, করবে। বিভিন্ন ইস্যুতে প্রয়োজনে যুগপথ ধারার আন্দোলন করবে, বাম গণতান্ত্রিক জোটকে সম্প্রসারিত করবে।
সভায় দেশের সকল বাম-প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সকল শুভবুদ্ধি সম্পন্ন শক্তি ও ব্যাক্তিবর্গকে বাম জোটের আশু ১০ দফার দাবিতে সোচ্চার হওয়া এবং শ্রেনী সংগ্রাম, গণআন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments