মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি: অস্তিত্বজুড়ে একাত্তর স্লোগান নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় কয়রা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন দৈনিক আজকের দর্পণ পত্রিকার কয়রা প্রতিনিধি ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা তারিক লিটু এবং সাধারণ সম্পাদক হলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কয়রা প্রতিনিধি গোলাম মোস্তফা।
বুধবার (২৬ অক্টোবর) সকালে কয়রা প্রেসক্লাবের হল রুমে কয়রা সাংবাদিক ফোরাম এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারিক লিটু সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী আবিরকে ৭ ভোটে হারিয়ে নির্বাচিত হয় গোলাম মোস্তফা। অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় উপদেষ্টামন্ডলীদের সম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো.মোক্তার হোসেন (দৈনিক সময়ের কণ্ঠ) ও জাহাঙ্গীর আলম (আমাদের সময়.কম)। কমিটির যুগ্ম সম্পাদক আবির হোসেন (গড়ব বাংলাদেশ) ও মো.আসমাউল হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন)। সাংগঠনিক সম্পাদক মিনহাজ দিপু (দৈনিক প্রতিদিনের কাগজ), অর্থ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ (দৈনিক স্বাধীন বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আব্দুল্যাহ আল যুবায়ের (দৈনিক অগ্রযাত্রা), দফতর সম্পাদক মো. মোমিনুল ইসলাম (দৈনিক ক্রাইম তালাশ), নারী বিষয়ক সম্পাদক কৌশিনা মিতা (ঢাকা বিজনেস.কম), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুদ মোস্তফা রানা (দেশের খবর)।
এছাড়াও কয়রা সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন হুমাযুন বিন বাদশা রিপন, ইউনুসুর বাবু, শাহ হিরো, রিপন আহমেদ, মেহেদী হাসান, লাবিব জোদ্দার, রেজওয়ানুল হক, মো. শিমুল, দেব্ররত সরকার, মেহরাব হোসেন অপু, মো. জাফর ইকবাল ছোটন এবং বনি আমিন।
কয়রা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি তারিক লিটু বলেন, অস্তিত্বজুড়ে একাত্তর স্লোগান বুকে ধারণ করে সুন্দরবন উপকূলের জনপদ কয়রার বিভিন্ন সমস্যা, সম্ভবনা, উন্নয়নের সংবাদ দেশবাসী ও সরকারের কাছে তুলে ধরতে কয়রা সাংবাদিক ফোরাম আপষহীন ভাবে কাজ করে যাবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments