ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য কমরেড শেখ সাইদুর রহমান মৃত্যু বরন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি একপুত্র, এক কন্যা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজীবন সংগ্রামী এই নেতার জীবন ছিল অনাড়াম্বর। রাজনীতির পাশাপাশি শিক্ষকতা দিয়ে তিনি তাঁর কর্মময় জীবন শুরু করেন। খুলনার সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের তিনি সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি একাধিকবার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দিঘলিয়া-তেরখাদার সাবেক সংসদ সদস্য ছিলেন। অনন্য সাধারণ লড়াকু এই নেতা প্রকৃত অর্থে জনগণের নেতা ছিলেন। দৌলতপুর ‘জুটপ্রেস’ শ্রমিকদের সকল আন্দোলনের ভরসা কেন্দ্র ও নেতা ছিলেন তিনি। কৃষক আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অসাধারণ।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি আজ এক শোক বার্তায় বলেন, কমরেড শেখ সাইদুর ছিলেন পার্টি অন্তপ্রাণ আদর্শিক বিপ্লবী চেতনায় ঋদ্ধ এক সংগ্রামী নেতা। তিনি আমৃত্য বৈষম্যমূলক সমাজ পরিবর্তনের লড়াইয়ে আস্থার সাথে যুক্ত ছিলেন।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments