মো.পাভেল ইসলাম রাজশাহী :কড়া নিরাপত্তা উপেক্ষা করে পুনরায় রাজশাহীতে জামায়েতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টার পর রাজশাহী নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল জামায়াতের আমির শফিকুর রহমানকে নিঃশর্তে মুক্তির দাবিতে পুনরায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এই মিছিল করেছে বলে জানা গেছে।
কঠোর পুলিশি তৎপরতার পরও কিভাবে তারা এই আন্দোলন ও মিছিল চালিয়ে যাচ্ছে?কেনইবা বন্ধ হচ্ছে তাদের কর্মসূচিগুলো? এমন প্রশ্ন রাখছেন সচেতন মহল।
স্থানীয়রা জানান,বেলা সাড়ে ১২ টার পর ৫০ মিনিট ধরে রাজপাড়া থানাধীন ঐতিহ্য চত্বর ও বহরমপুর সিটি বাইপাস মোড় এলাকায় তারা এই আন্দোলন করে।
এর আগে জামায়াতে কেন্দ্রীয় কমিটির আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে ঝটিকা মিছিল করছিল দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি কাদিরগঞ্জ হয়ে দড়িখরবোনা মোড়ে গিয়ে শেষ করেছিল।
ওইদিন রাজশাহী নগরের বোয়ালিয়া থানার এসআই আবু হায়দার ও কনস্টেবল আহাদসহ পুলিশের ওপর হামলা হয়েছিল। এমন হামলায় এসআই ও কন্সটেবল আহত হয়ে চিকিৎসা নিতে হয়েছিল।
ভয়ভীতি ও নাশকতা সৃষ্টির আগেই তাদেরকে রুখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল।
শনিবার দিনের হঠাৎ আন্দোলন সম্পর্কে রাজপাড়া থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান জানান,বাংলাদেশ জামায়াতে ইসলামীরা সুযোগ বুঝে এই মিছিল করছে।যেখানে, প্রশাসন পৌঁছার আগেই তারা পালিয়ে যাচ্ছে। চেষ্টা অব্যহত থাকছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments