ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগরের চারটি কমিটি গঠনের পর ছাত্রদলের নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেছে।
শনিবার সকাল ১০টা থেকে বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে পুলিশের তৎপরতায় বেশিক্ষণ দাঁড়াতে পারেননি তারা।
সহস্রাধিক নেতাকর্মী প্রথমে ফুটপাতে দাঁড়িয়ে নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিতে থাকেন। পরে সড়কেও অবস্থান নেন তারা।
সেখানে আগে থেকেই পুলিশ অবস্থান নিয়ে ছিল। বেলা ১২টার দিকে পুলিশ তৎপর হয়ে উঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিএনপি কার্যালয়ের সামনে থেকে সরে যেতে বলে। ছাত্রদলের নেতাকর্মীরা তখন ফকিরাপুলের দিকে সরে যায়।
ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থানের কারণে ১৫ মিনিটের মতো নয়াপল্টনের ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।
গত ১৪ জুলাই ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের দুই সদস্য করে নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।
ছাত্রদলের ঢাকা মহানগরের চারটি কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- দক্ষিণে আহ্বায়ক শাহ আলম (পাভেল শিকদার), সদস্য সচিব নিয়াজ মাহমুদ(নিলয়); উত্তরে আহ্বায়ক জসিম শিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল; পূর্বে আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন; পশ্চিমে আহ্বায়ক মহসিন সিদ্দিকী রবি ও সদস্য আশরাফুল ইসলাম মামুন।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments