সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার পাথালিয়া গজপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই বছর এক মাস বয়সী মো. স্বর্ণ নামের একশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে এই ঘটনা ঘটে। সে ওই এলাকার দরিদ্র বিদ্যুৎ শ্রমিক মো. জুয়েলের ছেলে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, জামালপুর শহরের পাথালিয়া গজপাড়া এলাকার গৃহিনী কনিকা খাতুন বুধবার দুপুরে তার একমাত্র সন্তান শিশু স্বর্ণকে বাড়িতে রেখে অন্য বাড়িতে যান। বাড়িতে আরো কয়েকজন থাকলেও সবার অগোচরে স্বর্ণ নিখোঁজ হয়। বেলা সাড়ে ১২টার দিকে তার মা কনিকা বাড়িতে ফিরে তাকে না পেয়ে কান্নাকাটি শুরু করেন। এ সময় প্রতিবেশী এক যুবক শিশু স্বর্ণকে বাড়ির পাশের পুকুরে ভেসে থাকতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত শিশু স্বর্ণকে তাদের বাড়িতে নিয়ে গেলে তার মা ও অন্যান্য স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশী শত শত মানুষ মৃত শিশুটিকে দেখতে ওই বাড়িতে ভিড় করেন। শিশুটির বাবা দরিদ্র জুয়েল ঢাকায় বিদ্যুৎ শ্রমিকের কাজ করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, পাথালিয়া গজপাড়া এলাকায় স্বর্ণ নামের এক শিশু পানিতে ডুবে মারা যাওয়ার কথা শুনেছি। ওই পরিবারের কেউ থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments