ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুরের দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলিফ মিম পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে জানায় নগরকান্দা থানার ওসি মোঃ সফর আলী, তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments