সাতক্ষীরা প্রতিনিধি : দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়ন সাতক্ষীরার তিন নারী ফুটবলারদের গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেমসহ অন্যরা। অনুষ্ঠানে তিন কৃতি খেলোয়াড়দের প্রত্যেককের হাতে ১ লাখ টাকার চেক এবং ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, নারীরা প্রাগতৈহাসিক সময় থেকেই বঞ্চিত হয়ে আসছে। নিপীড়িত হয়ে আসছে। সেখান থেকে বের হয়ে সাতক্ষীরার তিন নারী ফুটবলার সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিতি করিয়েছে। এটি গর্বের বিষয়। প্রত্যেকের স্বপ্ন থাকে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। পরিশ্রম করতে হবে। সাতক্ষীরার সুনামের জন্য প্রত্যেকই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments