ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। আজ বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে আইআরআই প্রতিনিধি দলের সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোাম্মদ কাদের এর সাথে সৌজন্য সাক্ষাত শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন জাতীয় পার্টি মহাসচিব।
এসময় জাতীয় পার্টি মহাসচিব বলেন, আইআরআই প্রতিনিধি দল বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, দেশের বর্তামন আইন শৃংখলা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচন কমিশন ও নির্বাচন পদ্ধতি সংস্কার সম্বন্ধেও জানতে চেয়েছেন আইআরআই প্রতিনিধি দল। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাদের বিভিন্ন প্রশ্নে খোলামেলা কথা বলেন। সকল দলের অংশ গ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি নিয়েও কথা বলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব বলেন, গেলো তিনটি নির্বাচনে জাতীয় পার্টি কোন পরিস্থিতিতে নির্বাচনে যেতে বাধ্য হয়েছেন, তাও বর্ননা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে সৌজন্য সাক্ষাত করেন আইআরআই বাংলাদেশ প্রধান জসুয়া রোজেনা বøামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এ্যাড. রেজাউল ইসলাম ভ‚ইয়া, শেরীফা কাদের, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments