ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা অবৈধ মাদককে 'না' বলতে পারবো: আমিনুল হক
খুলনা অফিস: কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন,আমরা এমন একটি ক্রীড়াঙ্গন চাই,যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা মাদকমুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলে- অবৈধ মাদককে 'না' বলতে পারবো।
তিনি বলেন,সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা সেই ক্রীড়াঙ্গন দেখতে চাই- যেই ক্রীড়াঙ্গন হবে দলীয় ও রাজনীতিকরণ মুক্ত। বাংলাদেশের প্রত্যাকটি মানুষের জন্য-তৃনমুল সাধারণ মানুষের জন্য হবে সেই ক্রীড়াঙ্গন।
আজ (২৪ নভেম্বর) রবিবার বেলা ১১টায় খুলনা জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে সুস্থ ও সুন্দর ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে
উল্লেখ করে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষের যে প্রত্যাশা-যে আকাঙ্খা তা পূরণ হবে, আমরা এটাও বিশ্বাস করি ক্রীড়াঙ্গনে এখন থেকে আর কখনও দলীয়করণ ও রাজনীতিকরণ করা হবে না।
তিনি বলেন, আমরা সারা বছরই ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন খেলা বিভাগীয় পর্যায় থেকে শুরু করেছি,এরপর আমরা জেলা- উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের এই টূর্নামেন্ট ধারাবাহিক ভাবে চালু রাখব।
নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্য নিয়েই সারাদেশে আমাদের এ টুর্নামেন্টের আয়োজন উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন,গত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে আমরা অনেক প্রতিকূলতা বাঁধা বিপত্তি অতিক্রম করে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্নামেন্ট শুরু করেছিলাম। তখন তিনটি বিভাগের খেলা আমরা সম্পন্ন করতে পেরেছিলাম। আগামী ১১ই ডিসেম্বরের পর থেকে আবার আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্নামেন্ট শুরু করবো। পাশাপাশি জিয়া ক্রিকেট টূর্নামেন্ট চলতে থাকবে; এই দুইটি টূর্নামেন্ট শেষে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে নারী ক্রিকেট কিংবা ফুটবল টূর্নামেন্ট আমরা শুরু করবো।
এ সময় বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,জিয়া ক্রিকেট টূর্নামেন্ট কমিটির সদস্য সচিব দেবব্রত পাল,খুলনা টূর্নামেন্ট কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবু,জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আলম নান্নু,নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন প্রমুখ।
খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টি-টোয়েন্টি একদিনের এ ম্যাচে লাল ও সবুজ দুটি দলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হয়েছে ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments