বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে এখনো শুরু করা যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের নির্বাচনের ভোট গণনা। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান।
তিনি জানান, ভোট গণনার জন্য ব্যবহৃত দুটি মেশিনে ভিন্ন ভিন্ন ফলাফল দেখা যাচ্ছে। ফলে গণনার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে সাময়িকভাবে ভোট গণনা স্থগিত রাখা হয়েছে।
ড. আনিসুর রহমান বলেন, “আমরা দুইটি মেশিনে ভোট গণনা করছি। কিন্তু দুঃখজনকভাবে দুটি মেশিনে আলাদা আলাদা গণনা দেখাচ্ছে। এ অবস্থায় গণনা চালিয়ে যাওয়া সম্ভব নয়।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কারিগরি সমস্যার বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। মেশিনের ত্রুটি নিরসন ও ফলাফলের নির্ভুলতা নিশ্চিত করার পরই পুনরায় ভোট গণনা শুরু হবে।
এদিকে ভোট গণনা শুরু না হওয়ায় প্রার্থীদের সমর্থক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচি দ্রুতই জানানো হবে।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments